News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Khumulwng:খুমুলুঙে ব্যক্তিগত গাড়ি ভেঙে চুরমার করল দুষ্কৃতীকারীরা
Image

Khumulwng:খুমুলুঙে ব্যক্তিগত গাড়ি ভেঙে চুরমার করল দুষ্কৃতীকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ খুমলুঙ বাজার সংলগ্ন এলাকায় গতকাল  রাতের আধারে হোন্ডাই গাড়ি ভেঙে চুরমার করে দিয়ছে দুষ্কৃতীকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্রক্ষদের সঞ্চার হয়েছে৷  বৃহস্পতিবার গভীর রাতে জম্পূইজলা আর বি ব্লকের অন্তর্গত খুমলুঙ বাজার সংলগ্ণ এলাকায় রাতের আধারে অমূল্য দেববর্মার টিআর০১-বিসি-০৭১২ নাম্বারের হোন্ডাই কোম্পানির গাড়ি ইট দিয়ে ভেঙে চুরমার করে দেয় দুষৃকতিকারীরা৷ অন্যান্য দিনের মতো অমূল্য দেববর্মা বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে বাড়ির সামনে গাড়ি রেখে ঘরে চলে যান৷খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন৷ শুক্রবার সকালে এসে নিজের বাড়ির মূল ফটকের সামনে দেখতে পান উনার হুন্ডাই কোম্পানির গাড়িটি ইট দিয়ে ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতীকারীরা৷ তবে আগে কখনো এরকম ঘটনা এলাকায় সংগঠিত হয়নি, যা বর্তমানে হচ্ছে৷ অমূল্য দেববর্মার বাড়ি মান্দাই এলাকায়৷ কর্মসূত্রে চার মাস ধরে খুমলুঙ এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকছেন৷ উনি কখনো রাজনীতি সঙ্গে জড়িত নন৷ ব্যক্তিগত ভাবে এলাকায়  কাউকে চেনেন না ভালো করে৷ তারপরও উনার  গাড়িটি ভেঙে চুরমার করে দেয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক প্রকার উত্তেজনা বিরাজ করছে৷ তবে একাংশ মহলের দাবি এলাকার কিছু নেশা আসক্ত লোকজন নেশায় আসক্ত  ঘটনাটি সংগঠিত করেছে৷ এব্যাপারে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনা জড়িত কাউকে গ্রেফতারের কোন সংবাদ নেই৷

Releated Posts

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিল বড়কাঁঠাল ও আখালিয়াছড়া পিএম শ্রী বিদ্যালয়

সিমনা প্রতিনিধি : সিমনা বিধানসভা এলাকার বড়কাঁঠাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পিএম শ্রী আখালিয়াছড়া বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ…

ByByTaniya Chakraborty May 15, 2026

বেজিমারা কলোনিতে ফার্ম হাউস থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

সোনামুড়া, ১৫ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার পুলিশ বেজিমারা কলোনি এলাকায় একটি ফার্ম…

ByByReshmi Debnath May 15, 2026

বিভিন্ন সমস্যার প্রতিবাদে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে বিক্ষোভ, কলেজ গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে এবিভিপি

আগরতলা, ১৫ মে: দীর্ঘদিনের একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে শুক্রবার উত্তাল হয়ে উঠল নেতাজি সুভাষ মহাবিদ্যালয় চত্বর।…

ByByReshmi Debnath May 15, 2026

প্রধানমন্ত্রীর আহ্বানে জ্বালানি সাশ্রয়ে এসকর্ট গাড়ি কমালেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৫ মে : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশব্যাপী জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন…

ByByTaniya Chakraborty May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top