News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সেনাকর্তাদের নিয়ে ডুরান্ড কাপের তিনটি ট্ৰফি উন্মোচন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

সেনাকর্তাদের নিয়ে ডুরান্ড কাপের তিনটি ট্ৰফি উন্মোচন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : ১৩৪ বছর পুরনো ঐতিহ্যমণ্ডিত ফুটবল প্ৰতিযোগিতা ডুরান্ড কাপের তিনটি ট্ৰফি আজ উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে অসম সরকারের সহযোগিতায় অসমে প্ৰথমবারের মতো আগামী ১৭ আগস্ট থেকে ৪ ছেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া মহাদেশের মধ্যে পুরনো এই প্ৰতিযোগিতা।

ডুরান্ড কাপের তিনটি ট্ৰফির আজ উন্মোচন করে বেজায় প্রসন্ন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা বলেছেন, রাজ্যে ক্ৰীড়াক্ষেত্রের পরিকাঠামো মজবুত করার পাশাপাশি খেলোয়াড়দের উত্তরণে সুদূরপ্ৰসারী নানা ব্যবস্থা গ্ৰহণ করবে তাঁর সরকার। খেলাধুলো উপভোগ করতে জনসাধারণের জন্য বাস ইত্যাদি সব ধরনের সুবিধা উপলব্ধ করে রাজ্য সরকার খেলাধুলোর উদ্যোক্তা তিনটি সামরিক বাহিনী, পদাতিক সেনা, বিমানবাহিনী এবং নৌ-বাহিনীকে সম্পূৰ্ণ সহায়-সহযোগিতা প্রদান করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, দেশের পাঁচটি শহরকে অন্তৰ্ভুক্ত করে আয়োজিত করে এই ট্ৰফি ভ্ৰমণের অংশ হিসেবে গ্ৰুপ ডি খেলার প্ৰথম ১০টি খেলা অনুষ্ঠিত করতে গুয়াহাটিকে বাছাই করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

আজকের ডুরান্ড কাপের তিনটি ট্ৰফির উন্মোচনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কেকে রেপসওয়াল এসএম, ভিএসএম, চিফ অফ স্টাফ, ইস্টাৰ্ন কমান্ড, ডুরান্ড আয়োজক সমিতির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনেরেল কেসি পঞ্চনাথন, এভিএসএম, জেনারেল অফিসার কমান্ডিং ইন-চিফ, এরিয়া ১০১, অসম সরকারের মুখ্যসচিব জিষ্ণু বরুয়া, ভারত সরকারের অতিরিক্ত মুখ্যসচিব মুনীন্দর সিং, মেজর জেনারেল বিকাশ সাইনি, এসএম, ভিএসএম, জিওসি, ৫১ এরিয়া।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top