News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিরোধীদের আচরণে ক্ষুব্ধ লোকসভার স্পিকার, বললেন সদনের গরিমা নষ্ট করা হচ্ছে
Image

বিরোধীদের আচরণে ক্ষুব্ধ লোকসভার স্পিকার, বললেন সদনের গরিমা নষ্ট করা হচ্ছে

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদদের আচরণে অসন্তোষ প্রকাশ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পরপর তিন দিন সংসদের নিম্নকক্ষের ভিতরে হইহট্টগোল করার জন্য বুধবার ক্ষোভপ্রকাশ করে বিড়লা বলেছেন, যে সমস্ত সাংসদরা হাঙ্গামা করছেন, তাঁরা সংসদের গরিমা নষ্ট করছেন।

গত সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিন থেকেই মূল্যবৃদ্ধি, জিএসটি-র বৃদ্ধি, মূল্যস্ফীতি প্রভৃতি ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা। বুধবার তৃতীয় দিন চলতে থাকে স্লোগান ও হইহট্টগোল। ফলে দুপুর দু”টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। কিন্তু, হাঙ্গামার নিন্দা করে বিড়লা বলেছেন, যে সমস্ত সাংসদরা হাঙ্গামা করছেন, তাঁরা সংসদের গরিমা নষ্ট করছেন। তিনি সমস্ত সাংসদকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। বলেন, সংসদে কাজ হোক সেটাই চাইছে দেশ।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top