নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট বহাল থাকবে কিনা তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে৷ কেননা ইতিমধ্যেই আইপিএফটি দল বলতে গেলে দ্বিখন্ডিত হয়ে গেছে৷ একাংশ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের নেতৃত্বাধীন তিপরা মথা দলে মিশে গেছে৷ তবে রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা সহ বেশ কিছু সংখ্যক দলীয় নেতা কর্মী সমর্থক এখনো আইপিএফটি দলেই অবস্থান করছেন৷ আইপিএফটি দল আসন্ন বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে আঘাত করেই ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রত্যাশা করছে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী তেইশে আগস্ট আইপিএফটির এক প্রতিনিধি দল দিল্লি অভিযান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সেই লক্ষ্যকে সামনে রেখে দলীয় নেতৃবৃন্দ সোমবার আগরতলায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন৷ ২৩ আগস্ট আই.পি.এফ.টি -র দিল্লি অভিযানের রণকৌশল তৈরি করতে সোমবার আই.পি.এফ.টি -র কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি সুপ্রিমো তথা মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা৷ বৈঠকে সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়৷ আইপিএফটি সুপ্রিমো তথা রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা জানান, আই.পি.এফ.টি-র কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক সাধারণত প্রতিমাসে করা হয়৷ প্রতিমাসে সম্ভব না হলে প্রতি তিন মাসে করা হয়৷ ২৫ জুনের পর এইদিন ফের দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়৷ এদিনের বৈঠকে ২৩ আগস্ট আই.পি.এফ.টি-র দিল্লি অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে৷ নতুন করে যারা আই.পি.এফ.টি দলে যোগদান করেছে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়৷ তিনি আরও জানান, রাজ্যে ২০২৩ -এর বিধানসভা নির্বাচনের বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সাথে আলোচনা করা হবে৷

IPFT:দিল্লী অভিযান নিয়ে আইপিএফটির এনসি গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত
Tags:
Releated Posts
আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…


















