News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে আগরতলায় রাস্তা অবরোধ
Image

শিক্ষক বদলির প্রতিবাদে আগরতলায় রাস্তা অবরোধ

আগরতলা, ১৬ জুলাই (হি. স.) : শিক্ষক বদলিকে ঘিরে অবরোধ সংস্কৃতি এবার মহকুমা ছাড়িয়ে রাজধানী আগরতলায় আছড়ে পড়েছে। শহরের বনেদী স্কুল উমাকান্ত একাডেমীতে শিক্ষক বদলিকে ঘিরে ছাত্র-অভিভাবকরা মিলে আজ রাস্তা অবরোধ করেছেন। তাতে, ব্যস্ততম রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছিল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং অবরোধ প্রত্যাহার হয়েছে। অবরোধ প্রত্যাহারের পর অভিভাবকরা শিক্ষা ভবনে গিয়ে আধিকারিকের সাথে দেখা করেন এবং তিনি ১০ দিনের সময় চেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগ, উমাকান্ত একাডেমীর শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিদ্যালয়ে মাত্র ৯ জন শিক্ষক-শিক্ষিকা পঠন পাঠন সামলাচ্ছেন। এরই মধ্যে বিদ্যালয়ের শিক্ষক ঝলক ডে-কে বদলি করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ-বিষয়ে অভিভাবকদের বক্তব্য, শিক্ষক ঝলক দে বিদ্যালয়ের পঠন-পাঠনের হল ধরে রেখেছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রদের সমস্ত সুযোগ-সুবিধা দেখেন। তাঁর বদলীতে ছাত্ররা ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে। তাই, শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়েছে, বলেন জনৈক অভিভাবক।

অবরোধের খবর পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং অবরোধ প্রত্যাহার করেছে। অবরোধ প্রত্যাহারের পর অভিভাবকরা শিক্ষা দফতরের আধিকারিকের দ্বারস্ত হয়েছেন। শিক্ষা দফতরের আধিকারিক তাঁদের কাছে ১০ দিন সময় চেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অবশ্য, শিক্ষা আধিকারিকের আশ্বাসে অভিভাবকরা আশ্বস্ত হননি। তাঁরা ওই শিক্ষক বদলি নিয়ে আগামী সোমবার শিক্ষামন্ত্রীর দ্বারস্ত হবেন বলে জানিয়েছেন। সাথে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা শিক্ষা মন্ত্রীকে অবগত করাবেন। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top