News Flash

  • Home
  • দিনের খবর
  • Sukanta Majumdar:মাঝ আকাশে বিপত্তি, দিল্লির বদলে জয়পুরে গেল সুকান্ত মজুমদারের বিমান
Image

Sukanta Majumdar:মাঝ আকাশে বিপত্তি, দিল্লির বদলে জয়পুরে গেল সুকান্ত মজুমদারের বিমান

কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : বিমান যাত্রায় বিভ্রাট। দিল্লির বদলে জয়পুর গিয়ে নামল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিমান।

দিল্লির আবহাওয়া খারাপ থাকার কারণে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারল না সুকান্ত মজুমদারের বিমান। গতিপথ পরিবর্তন করে বিমানটি সোজা নিয়ে যাওয়া হয় জয়পুরে। সেখানেই অবতরণ করে বিমানটি।

শনিবার বেলা ১১ টার সময় দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর উদ্দেশে রওনা দেন সুকান্ত মজুমদার। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার প্রশিক্ষণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রশিক্ষণ বৈঠকে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজে সুকান্ত মজুমদারের যোগ দেওয়া ঘিরে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে।

Releated Posts

নাংলোইয়ে অবৈধ এলপিজি রিফিলিং চক্র ভাঙল দিল্লি পুলিশ, ৯৬টি সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ৩

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নাংলোই এলাকার বক্করওয়ালায় একটি অবৈধ এলপিজি রিফিলিং ও মজুতদারি চক্র…

ByByNews Desk May 6, 2026

কলকাতা বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন-কর্তূজ উদ্ধার মামলায় ৭ মাস পর গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

কলকাতা, ৬ মে (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস…

ByByNews Desk May 6, 2026

জাতিগত মন্তব্য মামলায় গ্রেফতারের মুখে কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ

বেঙ্গালুরু, ৬ মে (আইএএনএস): জাতিগত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ-এর বিরুদ্ধে গ্রেফতারি…

ByByNews Desk May 6, 2026

ইন্ডিগো বিমানে যাত্রীর ইলেকট্রনিক ডিভাইসে আগুন, নিরাপদে সরানো হল সব যাত্রী

নয়াদিল্লি, ৫ মে (আইএএনএস): ইন্ডিগো-র একটি বিমানে যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ইন্ডিগো…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top