News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Road Block:রাস্তার বেহাল অবস্থা, আবারও চাম্পাহাওয়রে অবরোধ এলাকবাসীর
Image

Road Block:রাস্তার বেহাল অবস্থা, আবারও চাম্পাহাওয়রে অবরোধ এলাকবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ চাম্পাহাওর সড়ক সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়ার পরেও সরকার ও পূর্ত দপ্তর প্রতিশ্রুতির খেলাপ করেছে৷ প্রশাসনের প্রতিশ্রুতি খেলাপের প্রতিবাদে শুক্রবার ফের সিপাইহাওরে খোয়াই চাম্পাহাওয়র সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ৷ দীর্ঘদিন ধরেই খোয়াই-চাম্পাহাওর সড়কের বেহাল দশা৷ বেহাল সড়কের সংস্কার করার দাবী জানিয়ে এলাকাবাসীর গত কয়েকদিন আগে পথ অবরোধ আন্দোলনের শামিল হয়েছিলেন৷ প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে গিয়ে সড়ক সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেননি৷ সে কারণেই প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদ জানিয়ে এলাকার জনগণ পুনরায় সিপাহী হাওরে খোয়াই চাম্পাহাওর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ মানুষের রাস্তা অবরোধ৷ খোয়াই-চাম্পাহাওর সড়কের বেহাল দশায় জন বিক্ষোভ চরমে পৌঁছেছে৷ গত সোমবার পূর্ত দফতরের এসডিওর প্রতিশ্রুতি অনুযায়ী সড়ক সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ মানুষ শেষ পর্য্যন্ত পুনরায় সড়ক অবরোধ করলেন৷ উল্লেখ, খোয়াই-চাম্পাহাওর সড়কের সিপাইহাওরে কয়েকশত নারী পুরুষ সকাল নয়টা থেকে সামিল হন সড়ক অবরোধ কর্মসূচিতে৷দাবি তুললেন দ্রুত সড়ক মেরামতি ও সংস্কারের৷ মারাত্মক বেহাল দশায় খোয়াই-চাম্পাহাওর সড়ক৷ পুরো রাস্তা জুড়ে বড় বড় অজস্র গর্ত আর খানাখন্দ৷ বৃষ্টির জল জমে যেন সড়ক এখন ছোটখাটো পুকুরের মতো৷ জলে কাদায় একাকার৷ যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে রাস্তা পারাপারও যেন দায়৷ ভেঙে বিপদজনক অবস্থা সড়কের৷ কতদিন যে কত দুর্ঘটনা ঘটে গেলো এখানে ওখানে তা বলে শেষ করা যাবে না৷ ক্ষুব্ধ মানুষেরা বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাস্তাকেই বেছে নিতে হলো আন্দোলনের ক্ষেত্র হিসেবে৷ শেষ পর্যন্ত্য ঘন্টা তিনেকের বেশী সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসতে বাধ্য হন খোয়াই ব্লকের বি ডি ও সহ পূর্ত দপ্তরের খোয়াই সাব ডিভিশনের এস ডি ও৷তারা প্রতিশ্রুতি দেন দুুইদিনের মধ্যে সড়ক  মেরামতির৷এরপর ক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ তুলে নেন৷ অবরোধকারীরা অবশ্য জানিয়ে যান, যদি কথা না রাখে কর্তৃপক্ষ, তাহলে আবারো হবে সড়ক অবরোধ৷ খোয়াই চাম্পাহাওয়ার সড়কটি সংস্কার করা হলে বিস্তীর্ণ এলাকার মানুষজন খোয়াই শহরে খুব সহজেই পৌঁছার সুযোগ পাবেন৷ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এ ব্যাপারে শীঘ্রই কাজে হাত দেওয়া হবে৷

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top