News Flash

Image

Uttar Pradesh:উত্তরপ্রদেশে মসজিদের ভেতরে গুলি, নিহত এক

বুলন্দশহর, ১৫ জুলাই ( হি.স.) : শুক্রবার সকালে খুর্জা নগরের একটি মসজিদের ভিতরে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শেখপেন এলাকার বাসিন্দা ইদ্রিস ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় আততায়ীদের হামলার শিকার হন।

তার ছেলের মতে, আততায়ীরা বাবাকে আক্রমণ করে গুলি চালায়। ইদ্রিস আতঙ্কিত হয়ে একটি মসজিদের ভিতরে ছুটে যান এবং হামলাকারীরা তার পেছনে ধাওয়া করে মসজিদের ভিতরে ঢুকে গুলি করে হত্যা করে।
মীরাট রেঞ্জের ইন্সপেক্টর-জেনারেল (আইজি) প্রবীণ কুমার, জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রপ্রকাশ সিং এবং পুলিশ সুপার শ্লোক কুমার পরিদর্শনের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। ব্যক্তিগত শত্রুতা ও মামলা-মোকদ্দমার জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top