News Flash

  • Home
  • প্রধান খবর
  • Moraghat :মোরাঘাট চা বাগানে চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

Moraghat :মোরাঘাট চা বাগানে চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

বানারহাট, ১৫ জুলাই (হি. স.) : জলপাইগুড়ির মোরাঘাট চা বাগানে চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে বাগানের শ্রমিকরা চিতাবাঘারে দেহ দেখতে পান।

জানা গেছে, এদিন সকালে শ্রমিকরা বাগানের জি-১ কম্পার্টমেন্টে কাজ করতে গিয়ে চিতাবাঘের ক্ষতবিক্ষতদেহ দেখতে পান। পাশে কিছুটা দূরে দুটি ছাগলের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে চা শ্রমিকদের অনুমান, ছাগল নিয়ে দুটি চিতাবাঘের লড়াইয়ের কারণে মৃত্যু হতে পারে। চা বাগান কর্তৃপক্ষের তরফে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বনদফতর জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top