News Flash

  • Home
  • প্রধান খবর
  • Devendra Fadnavis:রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন দেবেন্দ্র ফডণবীস
Image

Devendra Fadnavis:রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন দেবেন্দ্র ফডণবীস

মুম্বই, ১৫ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। শুক্রবার দাদরে রাজের বাসভবন শিবতীর্থে দুই নেতা ‘রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেছেন বলে এমএনএসের সূত্রে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বৃহন্মুম্বই পুরসভার আসন্ন ভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবসেনার পাশাপাশি এমএনএসের সঙ্গেও সমঝোতার উদ্দেশ্যেই বিজেপির এই উদ্যোগ। পাশাপাশি, মহারাষ্ট্রের নয়া মন্ত্রিসভায় রাজের দলের যোগদানের সম্ভাবনার কথাও উঠে আসছে আলোচনায়। প্রসঙ্গত, এখনও শিন্দে এবং ফডণবীস ছাড়া মহারাষ্ট্র মন্ত্রিসভায় এখনও কোনও মন্ত্রী শপথ নেননি। শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার কথা।
প্রসঙ্গত, সপ্তাহ কয়েক আগে লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল রাজের। তার পর শিন্দেসেনার বিধায়ক সদা সরবণকর তাঁর সঙ্গে দেখা করেন। এর পরেই মরাঠা রাজনীতিতে নয়া সমীকরণের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top