News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Congress:দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কংগ্রেসের সভা ধর্মনগরে
Image

Congress:দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কংগ্রেসের সভা ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার উপস্থিতিতে কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে৷ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির নির্দেশ জারি করেছে৷ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের নয়টি সাংগঠনিক জেলায় আগামী ১৭ জুলাইয়ের মধ্যে সাংগঠনিক বৈঠক সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ শুক্রবার ধর্মনগরেও সাংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সাংগঠনিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সংগঠনকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন যে কোন মূল্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে ক্ষমতায় ফিরিয়ে আনাই দলের লক্ষ্য৷ সেই লক্ষ্যকে সামনে রেখে দলীয় সর্বস্তরের নেতারা ময়দানে নেমেছেন৷ এখনো যারা অভিমান করে ঘরে বসে আছেন তাদেরকেও ঘর থেকে বের হয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজে শামিল হতে তিনি আহ্বান জানিয়েছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেস দলের নেতা কর্মী সমর্থকদের ওপর শাসকদলের গুন্ডাবাহিনী হামলা অব্যাহত রেখেছে৷ কংগ্রেসকে দুর্বল ভেবেই তারা এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে৷ তাদেরকে যোগ্য জবাব দিতে কংগ্রেস দল প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ ফের কোথাও কংগ্রেস নেতা কর্মীদের উপর হামলা সংগঠিত হলে কংগ্রেস দল চুপ করে বসে থাকবে না বলেও তিনি জানান৷ দলীয় নেতা কর্মীরা এর যোগ্য জবাব দেবে৷ এদিনের সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়৷

Releated Posts

যাত্রী বিক্ষোভে উত্তাল জিরানিয়া রেলস্টেশন, ট্রেন অবরোধ

আগরতলা, ১৫ জুন: সোমবার সকালে আগরতলা-করিমগঞ্জ রুটের লোকাল প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত ভিড়কে কেন্দ্র করে জিরানিয়া রেলস্টেশনে রাস্তা অবরোধ…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top