News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19: সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১৬,৯০৬; ভারতে কোভিডে ৪৫ জনের মৃত্যু, সক্রিয় রোগী ১.৩২-লক্ষাধিক
Image

Covid19: সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১৬,৯০৬; ভারতে কোভিডে ৪৫ জনের মৃত্যু, সক্রিয় রোগী ১.৩২-লক্ষাধিক

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল, বৃদ্ধি পেয়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯০৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.৩২-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। সংক্রমণ ও মৃত্যু পুনরায় বৃদ্ধি পাওয়ায় নতুন করে চিন্তা বাড়ছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯০৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩২ হাজার ৪৫৭-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১,৪১৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১১ লক্ষ ১৫ হাজার ০৬৮ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৯৯,১২,৭৯,০১০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৫১৯ জন (১.২০ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৫,৪৪৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩০,১১,৮৭৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৯ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৩.৬৮ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এসইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নতুন প্রস্তাবে বিরোধীদের সমর্থন, বিজেপির দাবি ‘পরাজিত হবে’

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবিতে সংসদে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান, সেবার চেতনায় কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সকলকে দৃঢ় সংকল্প ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top