News Flash

Image

Arrest:ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, ধৃত এক পুত্র

সবং, ১১ জুলাই (হি. স.) : এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। এ ব্যাপারে হত্যার সন্দেহের অভিযোগ উঠেছে তাঁর দুই পুত্রের বিরুদ্ধে।

বাবাকে খুন করে বাথরুমের গর্তে পুঁতে ফেলার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। এক ছেলেকে আটক করেছে পুলিশ৷ পলাতক অন্য অভিযুক্ত৷ জানা গিয়েছে, সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলের পেরুরা এলাকার বাসিন্দা সুভাষ প্রামাণিকের সঙ্গে কয়েকদিন আগে দুই ছেলে দীপঙ্কর এবং শুভঙ্কর প্রামাণিকের বিবাদ হয়। সেই বিবাদের জেরেই দুই ছেলে সুভাষ প্রামাণিককে মারধর করে বলে অভিযোগ। আর তারপর থেকে সুভাষ প্রামাণিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই সুভাষবাবুর বাড়ির বাথরুমের চেম্বার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। দুর্গন্ধ পেয়েই সন্দেহ হয় প্রতিবেশীদের৷ শেষ পর্যন্ত সোমবার এলাকার বাসিন্দারা বাথরুমের চেম্বার খুলতেই সুভাষ প্রামাণিকের মৃতদেহ উদ্ধার হয়। আর এই মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই তাঁকে খুনের অভিযোগ ওঠে দুই ছেলের বিরুদ্ধে৷ সূত্রের খবর, এক পুত্রকে আটক করে পুলিশ জেরা করছে। অপর পুত্র পলাতক।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top