News Flash

  • Home
  • দেশ
  • Encounter :কাশ্মীরের অবন্তীপোরায় এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, মিলল বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

Encounter :কাশ্মীরের অবন্তীপোরায় এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, মিলল বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ১১ জুলাই (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের নাম-কায়সার কোকা, জৈশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের এই জঙ্গিকে নিরস্ত্র করে বড় সাফল্য পেয়েছে সুরক্ষা বাহিনী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার ওয়ান্দাকপোরা এলাকায় অভিযান চালায় কাশ্মীর ও অন্যান্য সুরক্ষা বাহিনী। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানান, ওই এলাকায় লুকিয়ে ছিল জৈশ জঙ্গি কায়সার কোকাও। অভিযান চলাকালীন প্রথমে এক জঙ্গি নিরস্ত্র হয়, পরে দ্বিতীয় জঙ্গিকেও নিকেশ করেছে সুরক্ষা বাহিনী।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছেন, অবন্তীপোরা এনকাউন্টারে নিকেশ হয়েছে জৈশ জঙ্গি কায়সার কোকা। ওপর জঙ্গির নাম ও পরিচয় জানা যায়নি। এনকাউন্টারস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে আমেরিকায় নির্মিত একটি এম-৪ কার্বাইন রাইফেল। এছাড়াও অন্য বেআইনি সামগ্রীও উদ্ধার হয়েছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top