News Flash

  • Home
  • দিনের খবর
  • Roddur Roy:সব এফআইআর খারিজের আর্জি, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রোদ্দূর রায়
Image

Roddur Roy:সব এফআইআর খারিজের আর্জি, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রোদ্দূর রায়

কলকাতা, ১১ জুলাই (হি. স.) : তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন থানায় এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দূর রায়।

সোমবার এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টে আবেদনের পাশাপাশি ওই মামলায় নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ‘পার্টি’ (পক্ষ) করা হয়েছে। নিম্ন আদালতের একটি নির্দেশ নামায় একটি প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্নও তুলেছেন ধৃত রোদ্দূর। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেটমাধ্যমে আক্রমণ করতে গিয়ে ‘কু-কথা’ বলার অভিযোগে কলকাতার একাধিক থানায় রোদ্দূরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া সেই রকমই একটি অভিযোগের ভিত্তিতে গত ৭ জুন গ্রেফতার করা হয় এই ইউটিউবারকে।

ওই মামলায় গত ৯ জুন থেকে রোদ্দূর পুলিশ হেফাজতে ছিলেন। মাঝে কয়েক দিন রোদ্দূরকে জেল হেফাজতে রাখা হলেও গত রবিবার পর্যন্ত আলিপুর আদালতের নির্দেশ পুলিশ হেফাজতে ছিলেন ইউটিউবার।এর পরেও তাঁর বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর রয়েছে। সেই সব এফআইআর খারিজের আবেদন করেছেন রোদ্দূর।অন্য দিকে, কিছু দিন আগে কলকাতার একটি অনুষ্ঠানে রোদ্দূর-প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর সম্পর্কে কোনও মন্তব্যের জন্য গ্রেফতার হননি রোদ্দূর। বরং তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার প্রেক্ষিতে পদক্ষেপ করেছে পুলিশ।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top