News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি সকাশে শিন্ডে ও ফড়ণবিশ, রাজনাথ ও নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ দু”জনের
Image

রাষ্ট্রপতি সকাশে শিন্ডে ও ফড়ণবিশ, রাজনাথ ও নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ দু”জনের

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ”সৌজন্য” সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। রাষ্ট্রপতি ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গেও দেখা করেছেন শিন্ডে ও ফড়ণবিশ। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন শিন্ডে ও ফড়ণবিশ।

শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিন্ডে ও ফড়ণবিশ। এরপর শনিবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন শিন্ডে ও ফড়ণবিশ। উভয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় শিন্ডে ও ফড়ণবিশের। প্রসঙ্গত, গত ৩০ জুন শিন্ডে এবং ফড়ণবিশ যথাক্রমে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও মহারাষ্ট্রে পরবর্তী মন্ত্রিসভা এখনও গঠিত হয়নি। তার আগেই দিল্লি সফর শিন্ডে ও ফড়ণবিশের।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top