News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমন কিছুটা কমেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬, সুস্থ ৪
Image

ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমন কিছুটা কমেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬, সুস্থ ৪

আগরতলা, ৮ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। বর্তমানে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ৪৩। কারণ, গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থও হয়েছেন। আবারও পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ বেশি বলেই প্রমাণ মিলছে। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, ৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪৩ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯২১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৪ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৫ জন এবং সিপাহিজলা জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ছয় জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।করোনার প্রকোপে মারাত্মক উর্দ্ধ গতি নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। অবশ্য, ত্রিপুরা সরকার এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে দাবি করছে। এখনই, কোন নয়া পদক্ষেপ নেওয়া হবে না বলে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top