News Flash

  • Home
  • দেশ
  • নৈনিতালে জলের স্রোতে গাড়ি ভেসে মৃত্যু ৯ জন পর্যটকের, প্রাণে বাঁচল এক মেয়ে
Image

নৈনিতালে জলের স্রোতে গাড়ি ভেসে মৃত্যু ৯ জন পর্যটকের, প্রাণে বাঁচল এক মেয়ে

নৈনিতাল, ৮ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় জলের স্রোতে গাড়ি ভেসে গিয়ে প্রাণ হারালেন ৯ জন পর্যটক। প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে মাত্র একটি মেয়েকে। শুক্রবার সকাল ৫.৪৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নৈনিতাল জেলার রামনগর শহরে। উদ্ধার হওয়া মেয়েটিকে রামনগরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, গুরুতর আঘাত পেয়েছে সে। ২২ বছর বয়সী ওই মেয়েটির নাম-নাজিয়া।

পুলিশ জানিয়েছে, ধেলা রামনগর রিসোর্টে রাত কাটানোর পর শুক্রবার সকালে ইনোভা গাড়িতে চেপে অন্যত্র যাচ্ছিলেন ১০ জন পর্যটক। একনাগাড়ে বৃষ্টির জেরে জলের স্রোতে তাঁদের গাড়ি ধেলা নদীতে তলিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় ৩ জন পুরুষ ও ৬ জন মহিলার মৃত্যু হয়েছে। কুমাও রেঞ্জের ডিআইজি নীলেশ আনন্দ ভারান জানিয়েছেন, শুক্রবার সকালে জলের স্রোতে একটি গাড়ি ধেলা নদীতে তলিয়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের ও একজনকে বাঁচানো সম্ভব হয়েছে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top