News Flash

  • Home
  • দিনের খবর
  • শিন্দে সেনায় যোগ দিলেন ৬৬ কাউন্সিলর, থানে পুরসভা হাতছাড়া উদ্ধবের
Image

শিন্দে সেনায় যোগ দিলেন ৬৬ কাউন্সিলর, থানে পুরসভা হাতছাড়া উদ্ধবের

মুম্বই, ৭ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্র সরকারের পর এবার থানে পুরসভা হাতছাড়া হল উদ্ধব ঠাকরের শিবসেনার। বৃহস্পতিবার ওই পুরসভার ৬৭ জন শিবসেনা কাউন্সিলরের ৬৬ জনই যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গোষ্ঠীতে। শিন্দে শিবিরের দাবি, শীঘ্রই মুম্বই-সহ বিভিন্ন পুরসভার আরও কিছু শিবসেনা কাউন্সিলর তাঁদের সঙ্গে যোগ হতে চলেছেন।

সক্রিয় রাজনীতিতে যোগদানের আগে এক সময়ে থানে শহরে অটো চালিয়েছেন শিন্ডে। থাকতেন শহরে টালির চালের একটি ছোট্ট ঘরে। আশির দশকে বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ শিবসেনা নেতা আনন্দ দীঘের হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে থানে পুরসভার নির্বাচনে জিতেই ভোট-রাজনীতিতে প্রবেশ। ২০০৪ সালে প্রথম মহারাষ্ট্র বিধানসভা ভোটে থানের কোপরী-পাচরপাখাডী কেন্দ্র থেকে জেতেন। সেই থেকে টানা চার বারের বিধায়ক তিনি।
শিবসেনার দখলে থাকা পুরসভাগুলির মধ্যে থানে ছিল দ্বিতীয় বৃহত্তম। বৃহন্মুম্বই পুরসভার পরেই। সেখানে শিন্ডে শিবিরের নিরঙ্কুশ কর্তৃত্ব রাজনৈতিক ভাবে উদ্ধব শিবিরকে আরও কোণঠাসা করে ফেলল বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top