News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আজ মঙ্গলবার অসমে আসছেন রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মু, চাইবেন সব বিধায়কের সমর্থন
Image

আজ মঙ্গলবার অসমে আসছেন রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মু, চাইবেন সব বিধায়কের সমর্থন

গুয়াহাটি, ৫ জুলাই (হি.স.) : আজ মঙ্গলবার রাতের দিকে অসমে আসবেন রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মু৷ গুয়াহাটি এসে তিনি বিজেপি এবং শরিক দলের বিধায়কদের কাছে ভোট যাচ্ঞা করবেন৷

জানা গেছে, রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মু আজ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সোজা এসে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রাত সাড়ে আটটায়৷ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা সহ অন্যরা৷ বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে পাঁচতারকা হোটেল রেডিছন ব্লু-তে৷

আজ রাত হোটেল রেডিছন ব্লু-তে কাটিয়ে আগামীকাল সকালে বিজেপি এবং জোটশরিক বিধায়কদের সঙ্গে বসবেন৷ এছাড়া জানা গেছে, বিরোধী দলের বিধায়কদেরও তাঁর সঙ্গে একত্রে বসার আহ্বান তিনি জানিয়েছেন৷ বিজেপি সহ শরিক এবং বিরোধী সব দলের বিধায়কদের সমর্থন চেয়ে ভোট যাচ্ঞা করবেন রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মু৷

উল্লেখ্য, অসমে একেকজন বিধায়কের ভোটের মূল্য ১১৬। সে হিসাবে অসমে মোট ভোটের মূল্য ১৪,৬১৬।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top