News Flash

  • Home
  • দিনের খবর
  • Sanjay Raut :কতদিন গুয়াহাটিতে লুকিয়ে থাকবেন, শিন্ডে শিবিরকে হুঁশিয়ারি সঞ্জয় রাউতের
Image

Sanjay Raut :কতদিন গুয়াহাটিতে লুকিয়ে থাকবেন, শিন্ডে শিবিরকে হুঁশিয়ারি সঞ্জয় রাউতের

মুম্বই, ২৬ জুন ( হি. স.) : রবিবার সকাল হতেই ফের নিজস্ব ঢঙে শিন্ডে বাহিনীকে হুঁশিয়ারি দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। টুইট করে তিনি জানতে চান, ‘আর কতদিন গুয়াহাটিতে লুকিয়ে থাকবেন?’

ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের অপসারণ চেয়ে প্রস্তাব আনার জন্য নোটিস দিয়েছেন একনাথ শিন্ডে। পাল্টা শিবসেনার আবেদন মেনে বিক্ষুব্ধ ১৬ জন বিধায়ককে সদস্যপদ খারিজের নোটিস পাঠান ডেপুটি স্পিকারও। সব মিলিয়ে মহারাষ্ট্রে চরমে উঠেছে উদ্ধব-শিন্ডে শিবিরের সংঘাত। যদিও গুয়াহাটি হোটেলে শিন্ডে শিবিরের থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার থেকে অনুগামী বিধায়কদের নিয়ে গুয়াহাটির হোটেলে রয়েছেন একনাথ শিন্ডে। প্রথমে হোটেলে এক সপ্তাহের জন্য বিধায়কদের থাকার ব্যবস্থা করা হলেও সেটা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।
উদ্ধব শিবিরের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রবিবার দুপুর ১২টায় গুয়াহাটির হোটেলে বৈঠকে বসছেন একনাথ শিন্ডে। মাঝে একদিন তিনি গোপনে চলে গিয়েছিলেন গুজরাত। সেখানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে গোপনে বৈঠক করেন একনাথ। সূত্রের খবর, দু’জনের মধ্যে সরকার গঠন নিয়েই কথা হয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top