News Flash

  • Home
  • প্রধান খবর
  • জরুরি অবস্থা জারি অন্ধকার অধ্যায় : অমিত শাহ, সংবিধানের মর্যাদা রক্ষার আহ্বান রাজনাথের
Image

জরুরি অবস্থা জারি অন্ধকার অধ্যায় : অমিত শাহ, সংবিধানের মর্যাদা রক্ষার আহ্বান রাজনাথের

নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): জরুরি অবস্থা জারিকে ইতিহাসের একটি অন্ধকারতম অধ্যায় বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অমিত শাহ। শনিবার সকালে এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ১৯৭৫ সালের এই দিনেই কংগ্রেসের জারি করা সেই জরুরি অবস্থা প্রত্যেক ভারতীয়ের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে গণতন্ত্র রক্ষা এবং সংবিধানের মর্যাদা রক্ষার জন্য শপথ গ্রহণের আবেদন জানিয়েছেন। রাজনাথ সিং-১৯৭৫ সালে জরুরি অবস্থা জারিকে ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেছেন। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের প্রতি তিনিও শ্রদ্ধা জানিয়েছেন। রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, এই দিনে সমস্ত ভারতীয়দের শুধুমাত্র গণতন্ত্র রক্ষায় নিজেকে উৎসর্গ করাই নয়, সংবিধান এবং প্রতিষ্ঠানের মর্যাদা বজায় রাখার অঙ্গীকার করা উচিত।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top