News Flash

  • Home
  • প্রধান খবর
  • টিনের কৌটোয় মৃত সাতটি ভ্রূণ! কর্ণাটকের ঘটনায় তদন্তে পুলিশ ও স্বাস্থ্য দফতর
Image

টিনের কৌটোয় মৃত সাতটি ভ্রূণ! কর্ণাটকের ঘটনায় তদন্তে পুলিশ ও স্বাস্থ্য দফতর

বেঙ্গালুরু, ২৫ জুন (হি.স.): টিনের কৌটোর ভিতরে উঁকি মারছে ছোট্ট ছোট্ট অপরিণত হাত। কৌটো খুলতেই চোখ কপালে উঠল। সাতটি ভ্রুণ মৃত অবস্থায় কৌটোর ভিতরে রেখে গিয়েছে কেউ। ঘটনাটি কর্ণাটকের বেলাগাভি জেলার মুদালগি শহরে। ওই শহরে রাস্তার পাশে এক বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন কিছু যাত্রী। তখনই প্রবল বৃষ্টি নামে। পাশেই থাকা ড্রেনের জল পরিস্কার করতে গিয়ে সেই কৌটো দেখতে পান এক ব্যক্তি। সেই কৌটো খুলতেই অপরিণত মৃত সাতটি ভ্রুণ দেখতে পান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়টির তদন্ত শুরু করেছে জেলা স্বাস্থ্য আধিকারিকেরা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের আধিকারিক ড: মোহিশ কোনি জানিয়েছেন, একটি কৌটোর ভিতরে সাতটি ভ্রুণ পাওয়া গিয়েছে। প্রত্যেকটির পাঁচ মাস বয়স। দেখে মনে হচ্ছে কোনও হাসপাতালে বা ক্লিনিকে গর্ভপাত করা হয়েছে। পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। ভারতে গর্ভপাত বেআইনি। এই ঘটনার জন্য দ্রুত একটি তদন্তকারী দল গঠন করা হবে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top