News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Grameen Bank :পরিষেবার মানোন্নয়ন নিয়ে গ্রামীণ ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান আশার আলো দেখাতে পারলেন না
Image

Grameen Bank :পরিষেবার মানোন্নয়ন নিয়ে গ্রামীণ ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান আশার আলো দেখাতে পারলেন না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের পরিষেবা নিয়ে রাজ্যের বিভিন্ন শাখা থেকে নানা অভিযোগ আছে৷ সাথে ব্যাঙ্কের নানা স্তরের কর্মীরাও বিভিন্ন দাবী দাওয়া নিয়ে লাগাতর আন্দোলন করছেন৷ এইসব অব্যবস্থা নিয়ে ব্যাঙ্কের উর্ধতন কর্তৃপক্ষের কোন হেলদোল নেই৷ এদিকে, ব্যাঙ্কের নতুন চেয়ারম্যানের কাছে ওইসব সমস্যাগুলি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে জানতে চাওয়া হলে তিনিও  এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷

আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এক সাংবাদিক সম্মেলনে ৩১/০৩/২০২২ ইং পর্যন্ত ব্যাংকের অর্থনৈতিক চিত্র তুলে ধরা হয়৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার  শিশির কুমার রোহত্যাগী, একাউন্টস দপ্তরের প্রধান কার্তিক দেববর্মা ও ডেভেলপমেন্ট দপ্তরের প্রধান  পায়েল সাহা৷ আজ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষনীয়৷

বিদায়ী চেয়ারম্যান আবেগঘন ভাষায় উনার পাঁচ বছরের কার্য্যকালে ব্যাংকের সাফল্য তুলে ধরেন৷ দৈনিক হাজিরা কর্মীদের মজুরী বৃদ্ধি সংক্রান্ত প্রশ্ণের সঠিক জবাব বিদায়ী চেয়ারম্যান দিতে পারেননি৷ শুধু বলেছেন সবার থেকে নাকি বেশি দেওয়া হচ্ছে৷ যদিও সর্বত্র দাবি করা হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নাকি ভারতবর্ষে প্রথম স্থানাধিকারি৷ সকল স্তরের কর্মী অফিসারগণ মনে প্রাণে চান দৈনিক হাজিরা কর্মীদের মজুরী বৃদ্ধি হউক৷ কারন ওরাই ব্যাংকের আসল সম্পদ৷ দৈনিক হাজিরা কর্মীদের বেতন বৃদ্ধি না হলে অচিরেই সব স্তরের কর্মীরা বৃহদতর আন্দোলনে যাবে বলেও সূত্রের খবর৷সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে নবাগত চেয়ারম্যান জানান প্রত্যেকটি শাখায় প্রয়োজনীয় সুবিধাদি অবিলম্বে সম্পন্ন করা হবে৷ ধীরগতির নেট ওয়ার্ক, ব্যাংকের এটিএম স্থাপন,পর্যাপ্ত কর্মী নিয়োগ নিয়ে কোনো সঠিক উত্তর আজ সাংবাদিকরা পাননি৷ সব উত্তর ছিল পাশকাটানো৷

এদিকে সূত্রের খবর নতুন চেয়ারম্যান দৈনিক হাজিরা কর্মীদের মজুরী বৃদ্ধি সংক্রান্ত বিষয় নাকি আগামী বোর্ড মিটিংয়ে তুলবেন অথচ উনি এসেই কর্মীদের নানাবিধ সমস্যায় ফেলে দিচ্ছেন৷ এভাবে চলতে থাকলে অচিরেই ব্যাংকে খুব বড় ধরনের আন্দোলন কর্মসূচী শুরু হতে যাচ্ছে৷

উল্লেখ্য, ব্যাংকের সব শাখা কর্মী স্বল্পতায় দীর্ঘদিন যাবৎ ভুগছে৷ অতন্ত্য ধীরগতির নেট ওয়ার্ক প্রতিদিন প্রত্যেক শাখায় কর্মীদের কাছে এক বিভীষিকা৷ সদিচ্ছা স্বত্বেও কর্মীরা গ্রাহকদের সঠিক সেবা দিতে পারছেন না৷ এটিএম কার্ডের অভাবে অনেক শাখা গ্রাহকদের কার্ড দিতে পারছে না৷ এই নিয়ে প্রতিনিয়ত গ্রাহকগণ ব্যাংকের প্রতি বিরক্তি প্রকাশ করছেন৷ এই সমস্ত বিষয়ে আজ একটিও সঠিক উত্তর সাংবাদিকরা পান নি৷

যাই হোক আজ ভারতবর্ষের এক নম্বর গ্রামীণ ব্যাংকের ফিনান্সিয়াল রিপোর্ট পেশ করা হয়৷ ব্যাংকের প্রভূত লাভ এই অর্থ বছরে হয়েছে৷ জনধন যোজনায় অনেক খাতা খোলা হয়েছে, প্রধানমন্ত্রী ফ্লেগশিপ প্রকল্পে খুব ভালো কাজ করেছে ব্যাংক৷ এই সকল কাজেই দৈনিক হাজিরা কর্মীদের অবদান অনস্বীকার্য৷ কিন্ত এই দুর্মূল্যের সময়ে তাদের হাজিরা নামমাত্র৷

Releated Posts

‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByReshmi Debnath Aug 19, 2026

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top