News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪০ জন বিধায়ককে নিয়ে গুয়াহাটিতে শিন্ডে, ফের বললেন দল তিনি ছাড়ছেন না
Image

৪০ জন বিধায়ককে নিয়ে গুয়াহাটিতে শিন্ডে, ফের বললেন দল তিনি ছাড়ছেন না

গুয়াহাটি ও মুম্বই, ২২ জুন (হি.স.): মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার যখন গভীর সঙ্কটের মধ্যে, এই পরিস্থিতিতে গুজরাটের সুরাট থেকে অসমের গুয়াহাটিতে পৌঁছে গিয়েছেন শিবসেনার ‘বিদ্রোহী’ বিধায়ক ও নেতা একনাথ শিন্ডে। বুধবার গুয়াহাটি বিমানবন্দরে দাঁড়িয়ে একনাথ বলেছেন, “আমার সঙ্গে শিবসেনার ৪০ জন বিধায়ক রয়েছেন। আমরা বালাসাহেব ঠাকরের হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাব।

অসমের বিজেপির বিধায়ক সুশান্ত বড়গোঁহাই এদিন একনাথদের স্বাগত জানান। তিনি বলেছেন, “আমি তাঁদের স্বাগত জানাতে এসেছি, কতজন বিধায়ক এসেছেন তা আমি হিসেবে করিনি। ব্যক্তিগত সম্পর্কের জন্য আমি এসেছি। তাঁরা কোনও কর্মসূচি সম্পর্কে জানায়নি।” গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে উঠেছেন মহারাষ্ট্রের এই বিধায়করা। সম্প্রতি শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে এবং তাঁর সঙ্গী বিধায়করা সুরাটে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তাঁদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও একনাথকে ফোন করে দলে ফেরার অনুরোধ করেন। সূত্রের খবর, উদ্ধবের ফোন পাওয়ার পরই গুজরাট থেকে অসমে চলে এসেছেন একনাথ এবং তাঁর সমর্থনকারী বিধায়করা।

মহারাষ্ট্রের বর্তমান এই রাজনৈতিক সঙ্কটের মধ্যেই বুধবার সকালে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল। এদিনই মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কংগ্রেস নেতৃত্বও বৈঠকে বসতে চলেছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top