News Flash

  • Home
  • দিনের খবর
  • Musawala Murder Case :মুসাওয়ালা খুনে আরও ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল
Image

Musawala Murder Case :মুসাওয়ালা খুনে আরও ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল

নয়াদিল্লি, ২০ জুন (হি. স.) : পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যায় এবার গুজরাটের কছ থেকে আরও তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল । ওই দুষ্কৃতীদের কাছ থেকে গ্রেনেড-সহ একাধিক বিস্ফোরক উদ্ধার হয়েছে।ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা জানিয়েছে, এদিন যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল হরিয়ানার সোনিপতের বাসিন্দা প্রিয়ব্রত আলিয়াস ফৌজি (২৬), হরিয়ানারই ঝাজিজার জেলার কাশিশ (২৪) ও ভাটিন্ডা পাঞ্জাবের বাসিন্দা কেশব কুমার (২৯)। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, এদের মধ্যে দু’জন সিধু মুসেওয়ালা হত্যায় অভিযুক্ত শুটার। তিন দুষ্কৃতীর থেকে উদ্ধার হয়েছে ৮টি গ্রেনেড, ৯টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩টি পিস্তল এবং একটি অ্যাসল্ট রাইফেল। দুষ্কৃতীদের কাছে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চমকে গিয়েছে পুলিশ। তারা গ্রেনেড, ডেটোনেটরের মত বিস্ফোরক কোথা থেকে পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৯ মে মানসায় মুসে ওয়ালার উপর হামলা চালানো হয়। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। মুসে ওয়ালার খুনের পরই আঙুল ওঠে গ্যাংস্টার লরেন্স এবং তার সহযোগী গোল্ডির বিরুদ্ধে। বুধবারই তিহাড় জেল থেকে পঞ্জাবে নিয়ে আসা হয়েছে লরেন্সকে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top