News Flash

  • Home
  • দিনের খবর
  • Petrol diesel : টানা ২১ দিনে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল
Image

Petrol diesel : টানা ২১ দিনে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : দেশের তেল বিপণন সংস্থাগুলি টানা ২১ তম দিনে জ্বালানির দাম স্থিতিশীল রেখে রবিবার পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন করেনি। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারের উপরে চলে গিয়েছে।

ইন্ডিয়ান অয়েলের বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে আজ পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের প্রতি লিটার ৮৯.৬২ টাকা, মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১১.৩৫ টাকা এবং ৯৭.২৮ টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.০৩ টাকা এবং ডিজেলর দাম ৯২.৭৬ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা।
গত ২৫ মে সাধারণ মানুষকে একটি বড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক যথাক্রমে ৮ টাকা এবং ৬ টাকা প্রতি লিটার কমানোর ঘোষণা করেছিল। এই কারণে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯.৫ টাকা এবং ৭ টাকা কমেছে।

আন্তর্জাতিক বাজারে, লন্ডন ব্রেন্ট ক্রুড আজ ব্যারেল প্রতি ১২২.০১ডলার এবং ইউএস ক্রুড ০.৮৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ১২০.৪৭ ডলারে রয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top