News Flash

Image

১৯৭০-৭১ সালের ভোটার তালিকা প্রকাশ হয়নি ডিমা হাসাওয়ে, বিপাকে নাগরিককুল

হাফলং (অসম), ১১ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় জালিয়াতি করে নকল পিআরসি ইস্যু করার পরিপ্রেক্ষিতে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগের সচিব দেবানন্দ দাওলাগাপু গত ৮ জুন নির্দেশ জারি করে ইতিমধ্যে জেলায় যে সব পিআরসি ইস্যু করা হয়েছে সে সব পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন। আগামী ৯ জুলাইয়ের মধ্যে সব পিআরসি হোল্ডাররা তাদের পিআরসির অরিজিনাল পিআরসি জমা দিতে বলা হয়েছে।

সঙ্গে তিনি বলেছেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ১৯৭০-৭১ সালের ভোটার তালিকা ও জমির পাট্টা, রাজস্ব গ্রামগুলির ক্ষেত্রে খানসুমারির তালিকা ও অ-উপজাতি জনগোষ্ঠীর যাঁরা রয়েছেন তাঁরা পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগ থেকে যে তারিখে পিআরসি ইস্যু করা হয়েছে সেই তারিখ থেকে ১২ বছর আগের জমির পাট্টা জমা দিতে হবে। আর এই সময়ের মধ্যে যদি কেউ তা জমা দিতে ব্যর্থ হন তা-হলে ৯ জুলাই থেকে ওই পিআরসি বাতিল বলে গণ্য করা হবে না।

এই নির্দেশের পর গোটা জেলায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এত কম সময়ের মধ্যে পিআরসি কীভাবে জমা করবেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষ এনিয়ে সবাই চিন্তিত।

এদিকে পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগের পক্ষ থেকে জেলা নির্বাচনী কার্যালয়ে ১৯৭০-৭১ সালের উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ভোটার তালিকা দেওয়ার জন্য চিঠি দিয়ে জানানো হয়েছে। এর পর জেলা নির্বাচনী কার্যলয় থেকে পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে, জেলা নির্বাচনী কার্যালয়ে ১৯৭০-৭১ সালের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কোনও ভোটার তালিকা নেই। এমন-কি রাজ্য নির্বাচন কমিশন কর্তৃপক্ষের কাছেও ১৯৭০-৭১ সালের ভোটার তালিকা নেই।

জানা গেছে, ১৯৭০-৭১ সালে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে কোনও ভোটার তালিকা প্রকাশ হয়নি। এই অবস্থায় উত্তর কাছাড় পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগ এবার এ সম্পর্কে কী নির্দেশ জারি করে তা হবে লক্ষ্যণীয়।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top