News Flash

Image

নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছির মধ্যে গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন

গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : গ্রীষ্মের সময় যাত্রীদের ভিড় সামলাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে গতকাল ১০ জুন থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ির মধ্যে একটি গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন উভয় দিকে আটটি করে ট্রিপের জন্য চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তথ্য দিয়ে গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ০৮০৪৭ নম্বর (সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি স্পেশাল) ট্রেনটি সাঁতরাগাছি থেকে গতকাল ১০ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৮.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে প্রত্যেক শনিবার ০৫.১৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ০৮০৪৮ নম্বর (নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি স্পেশাল) ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত প্রত্যেক শনিবার ১২.১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিনে ২৩.৪৫ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছবে।

উভয় পথে যাত্রা করার সময় স্পেশাল ট্রেনটি ডানকুনি, বর্ধমান, রামপুরহাট, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশনে স্টপেজ থাকবে, জানান মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

তিনি জানান, গ্রীষ্মকালীন এই স্পেশাল ট্রেনটি ২১টি কামরা দিয়ে গঠিত। এতে দুটি সিটিং কাম লাগেজ রেক, একটি এসি টু টায়ার, তিনটি এসি থ্রি টায়ার, ১২টি শয়ন শ্রেণি এবং তিনটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট উপলব্ধ থাকবে এবং এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও বিষয়টি অধিসূচিত করা হয়েছে। যাত্রার আগে বিশদ বিবরণগুলি যাচাই করার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top