News Flash

  • Home
  • দিনের খবর
  • আজ বিকালে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন
Image

আজ বিকালে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৯ জুন (হি.স) : বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এদিন বিকাল ৩টায় সাংবাদিক সম্মেলন করছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের মেয়াদ ২৪ জুলাই শেষ হচ্ছে। সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী রাষ্ট্রপতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এরআগে রাষ্ট্রপতি নির্বাচন ২০১৭ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। ভারতে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল সদস্যরা এবং দিল্লিসহ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সহ সমস্ত রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top