News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Housewife’s Torture case : স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূর নির্যাতনের মামলা
Image

Housewife’s Torture case : স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূর নির্যাতনের মামলা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ জুন৷৷ বাপের বাড়ি থেকে পণের টাকা নিয়ে আসার জন্য গৃহবধূর উপর অত্যাচার করে আসছে স্বামী, শ্বশুর ও শাশুড়ি৷ দৈহিক, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আজ সন্ধ্যায় শ্বশুর,শ্বাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে বিলোনীয়া মহিলা থানায় মামলা করেছেন নির্যাতিতা গৃহবধূ৷  জানা যায়, ২০১৮ সালে ঋষ্যমুখের পম্পি নম:র সঙ্গে বিলোনীয়া থানাধীন মাইছড়া রেলব্রীজ সংলগ্ণ এলাকার হারাধন দাসের সামাজিক রীতি মেনে বিয়ে হয়৷ বিয়ের নয় মাস পর থেকে বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসার জন্য গৃহবধূর উপর চাপ দিতে থাকে৷ সেই সঙ্গে চলে শারীরিক ও মানসিক অত্যাচার৷ প্রায় দেড় বৎসর পর চারদিন আগে গৃহবধূ পম্পি ঋষ্যমুখ বাপের বাড়িতে বেড়াতে যায়৷ সকালে পম্পির বাবা মেয়েকে নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে দিয়ে যায়৷ পম্পির বাবা মেয়েকে দিয়ে আসার সঙ্গে সঙ্গেই স্বামী হারাধন দাস স্ত্রী পম্পিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে পম্পিকে লাথি ঘুষি মারতে থাকে৷ কেন বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনেনি এই নিয়ে৷ এই সময় পম্পি সুযোগ বুঝে বাপের বাড়িতে ফোন করে সমস্ত ঘটনা জানায়৷ খবর পেয়ে ঋষ্যমুখ থেকে পম্পির দুইভাই পম্পির বাড়িতে এলে তাদের ও আক্রমণ করে পম্পির স্বামী এবং শ্বশুর৷ তাদের লাঠি দিয়ে পেটাতে থাকে, তাদের শার্ট গেজ্ঞি ছিড়ে দেয়৷ আজ সন্ধ্যায় দুই ভাই বোন পম্পিকে নিয়ে বিলোনীয়া মহিলা থানায় অভিযুক্তের নামধাম জানিয়ে মামলা দায়ের করে৷ মহিলা থানা ঘটনার তদন্ত করছে৷

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top