News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২ বছর পর ফের চালু ভারত-বাংলাদেশ মৈত্রী-বন্ধন এক্সপ্রেস
Image

২ বছর পর ফের চালু ভারত-বাংলাদেশ মৈত্রী-বন্ধন এক্সপ্রেস

কলকাতা, ২৯ মে (হি.স.) : দীর্ঘ দুবছর পর ফের চালু হল ভারত বাংলাদেশ ট্রেনের চাকা। কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীদের সুবিধার্থে রবিবার থেকে এই দুটি ট্রেন চালু করা হল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, করোনা অতিমারির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই ২ টি ট্রেন। সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। কিন্তু এখন কিছুটা নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। তাই পুনরায় ভারত-বাংলাদেশ ট্রেন গুলি চালু করা হল। মূলত দুই দেশের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন ভারত এবং বাংলাদেশের তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেসও চালু করা হবে। ইতিমধ্যেই মিতালি এক্সপ্রেসের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।
করোনার কারণে গত ১৮ মার্চ ২০২০ তে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী বন্ধন ও মৈত্রী ট্রেন বন্ধ করে দেওয়া হয়। আজ কলকাতা স্টেশন থেকে ফের চালু হল দুই দেশের মধ্যে যাতাযাতকারী ট্রেন দুটি। এখন থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পাঁচদিন মৈত্রী ও দুদিন বন্ধন এক্সপ্রেস চলবে।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top