News Flash

  • Home
  • প্রধান খবর
  • Section 144 : জুম্মা মসজিদের নীচে রয়েছে মন্দিরের কাঠামো, অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা
Image

Section 144 : জুম্মা মসজিদের নীচে রয়েছে মন্দিরের কাঠামো, অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা

মাঙ্গালুরু, ২৫ মে (হি.স.) : বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পর এবার বিতর্কের কেন্দ্রে কর্ণাটকের মাঙ্গালুরুর এক জুম্মা মসজিদ। রাজ্যের এক হিন্দু সংঠনের দাবি, মাঙ্গালুরুর মালালি জুম্মা মসজিদের নীচে এক মন্দিরের মতো কাঠামোর অস্তিত্ব মিলেছে।মসজিদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে ওই সংগঠনটি।

গত কয়েকদিন ধরে এনিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় ওই মসজিদের চারপাশের ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করল স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ। হিন্দু সংগঠনগুলির দাবি, মালালি জুম্মা মসজিদের মেরামতির সময়ে তার ভিত থেকে মন্দিরের মত একটি কাঠামো বেরিয়ে এসেছে। এনিয়ে বিশ্ব হিন্দু পরিষদ জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, যতদিন পর্যন্ত না বিষয়টি নিস্পত্তি হয় ততদিন মসজিদ মেরামতির কাজ বন্ধ রাখা হোক। এনিয়ে রাম মন্দির আন্দোলনের মত একটি আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।


ভিএইচপির দাবি, এলাকার হিন্দুরা বিশ্বাস করে মালালি মন্দিরস্থলে নিঃসন্দেহে একটি মন্দির ছিল। ওই মন্দির উদ্ধারে আইনি লড়াই চলবে। পাশাপাশি মসজিদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানও করা হবে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top