News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক, আহত এক
Image

Accident: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক, আহত এক

আগরতলা, ১৯ মে (হি. স.) : সাত সকালে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক জন। এদিন বাইক দুর্ঘটনা জয়নাল হকের প্রাণ কেড়ে নিয়েছে। তিনি চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে একজন ছিলেন। গুরুতর আহত হয়েছেন এরশাদ মিয়া নামে অপর এক ব্যক্তি। বিশালগড় থানাধীন দুর্গানগর বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।   

বিশালগড় গোপীনগর এলাকার বাসিন্দা চাকুরিচ্যুত ১০৩২৩-র শিক্ষক জয়নাল হক বাইকে চেপে দূর্গানগর চেলিখলা এলাকায় যাচ্ছিলেন। অপরদিকে বিশালগড়ের থেকে বাইকে চেপে আসছিলেন এরশাদ মিয়া। দূর্গানগর বাজার সংলগ্ন এলাকায় আসতেই উভয় বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনেই বাইক থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাপানিয়া হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন চাকুরিচ্যুত ১০৩২৩-র শিক্ষক জয়নাল হক। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top