News Flash

  • Home
  • দিনের খবর
  • Ajit Pawar : আওরঙ্গজেবের সমাধিস্থল পাঁচ দিনের জন্য বন্ধ : জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-র
Image

Ajit Pawar : আওরঙ্গজেবের সমাধিস্থল পাঁচ দিনের জন্য বন্ধ : জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-র

মুম্বই, ১৯ মে (হি.স.) : জ্ঞানবাপী মসজিদ, মথুরার কৃষ্ণজন্মভূমি জমি বিতর্কের পর এবার মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে আওরঙ্গজেবের সমাধি। খুল্দাবাদে অবস্থিত ঔরঙ্গজেবের সমাধিকে ঘিরে গড়ে ওঠা মসজিদ কমিটি ওখানে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই খবর পেয়েই ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ আওরঙ্গজেবের সমাধি ৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এদিন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার একথা জানান। এদিন তিনি জানিয়েছেন, কোনও অবস্থাতেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে দেওয়া যাবে না। এমএনএসের হুমকির পর ঔরঙ্গজেবের সমাধিতে রাজ্য পুলিশের পাহারাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র গজানন কালে বলেন, ওই সৌধটির আর কি প্রাসঙ্গিকতা আছে? রাজ্য সরকারের কাছে ওটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন। এরপরই ওখানকার মসজিদ কমিটি সৌধে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে। আওরঙ্গজেবের সমাধিস্থানটি জাতীয় সৌধের আওতায় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। জায়গাটির পাহারায় থাকে আধা সামরিক বাহিনী।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top