News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter : ডোমজুড়ে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক দুষ্কৃতীর
Image

Encounter : ডোমজুড়ে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক দুষ্কৃতীর

হাওড়া, ১৫ মে (হি.স.) : হাওড়ার ডোমজুড়ে প্রকাশ্য দিবালোকে শুটআউট। মাকড়দহ বাজারের কাছে এক সমাজ বিরোধীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার সকালে স্কুটি নিয়ে বাজারে বেরিয়েছিল ওই ব্যক্তি। তখনই তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে গুলি করে। মাথা ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পুলিস জানায়, তাপস গলুই নামে মৃত ওই ব্যক্তি বহু সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল। নিজের এলাকায় কুখ্যাত দুষ্কৃতী নামে পরিচিত ছিল সে। মৃতের বিরুদ্ধে খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ ছিল। মাসখানেক আগে জেল থেকে ছাড়া পায় তাপস গলুই ওরফে কাক তাপস নামে ওই দুষ্কৃতী।


ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বাইক। ওই বাইকে চেপেই দুষ্কৃতীরা এসেছিল বলে মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো আক্রোশের জেরে খুন করেছে ওই দুষ্কৃতীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই আক্রোশ, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026

দিল্লিতে ‘ঠক-ঠক’ চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ লক্ষ টাকা-সহ বিপুল চোরাই সামগ্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি অটো থেফট স্কোয়াড (এএটিএস) আন্তঃরাজ্য ‘ঠক-ঠক’ চক্রের দুই কুখ্যাত…

ByByNews Desk Jul 4, 2026

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top