News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrested : দিল্লি অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার পলাতক বহুতলের মালিক
Image

Arrested : দিল্লি অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার পলাতক বহুতলের মালিক

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : দিল্লির মুন্ডকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতলের মালিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতের নাম মণীশ লাকড়া। তিনি শনিবার থেকে পলাতক ছিলেন। আগুন লাগার পরই মণীশ গা ঢাকা দেন। তাঁর খোঁজে দিল্লি, হরিয়ানার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সমীর শর্মা বলেন, ‘আমরা মণীশ লাকড়াকে গ্রেফতার করেছি। অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ ধৃত মণীশ ওই বহুতলের উপরের তলায় থাকতেন।

প্রসঙ্গত, শুক্রবার দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। প্রথমে বেশ কয়েকজন বেরিয়ে আসতে পারলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে সিঁড়ি থেকে নীচে নামার আর কোনও রাস্তা ছিল না। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৭ জনের। আহত হয়েছেন ১২ জন। ৫০ জনকে উদ্ধার করা হয় অক্ষত অবস্থায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিল্ডিংয়ের একতলায় একটি সিসিটিভি ও রাউটার তৈরি সংস্থার অফিস ছিল। সেখান থেকেই শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top