News Flash

  • Home
  • বিদেশ
  • Zayed Al Nahyan : প্রয়াত আমিরশাহীর প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান
Image

Zayed Al Nahyan : প্রয়াত আমিরশাহীর প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান

আবুধাবি, ১৩ মে (হি.স.) : প্রয়াত হলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। আজ শুক্রবার থেকে চল্লিশ দিন পর্যন্ত রাষ্ট্রীয় শোক চলবে সংযুক্ত আরব আমিরশাহীতে।

প্রেসিডেন্টস অ্যাফেয়ার মন্ত্রক জানিয়েছে, আগামী চল্লিশ দিন অর্ধনমিত থাকবে দেশের জাতীয় পতাকা। তিন দিন বন্ধ থাকবে সরকারি এবং বেসরকারি সমস্ত কার্যক্ষেত্র। জানা গিয়েছে, শুক্রবার ৭৩ বছর বয়সে মৃত্যু হয়েছে জায়েদ আল নাহিয়ানের। ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরেই তাঁর ক্ষমতার অনেকটাই দিয়ে দেওয়া হয় আরবের যুবরাজ মহম্মদ আল নাহিয়ানের হাতে।


আরব আমিরশাহীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জায়েদ। ২০২০ সালে মার্কিন পৌরহিত্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করে ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহী। এই চুক্তির মাধ্যমে কূটনৈতিক স্তরে ইজরায়েলকে স্বীকৃতি দিয়েছিল আরব দেশগুলি। সেই চুক্তি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জায়েদ আল নাহিয়ান। তাঁর আমলেই মধ্য প্রাচ্যে অন্যতম শক্তিধর দেশ হিসাবে মানচিত্রে উঠে আসে আরব। ব্যবসা এবং প্রযুক্তি ক্ষেত্রেও দেশকে বিশ্বের সেরাদের আসনে বসিয়েছিলেন তিনি। তবে সম্ভবত তাঁর সেরা কীর্তি ইজরায়েলকে স্বীকৃতি দেওয়া। অব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে ইজরায়েলকে স্বীকৃতি দিয়েছিল আরব। ইরানের দাপট কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

Releated Posts

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার

ইসলামাবাদ, ৩ এপ্রিল(আইএএনএস): ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করল দেশের…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top