News Flash

  • Home
  • দিনের খবর
  • Attack : মধ্য কাশ্মীরে তেহসিলদার অফিসে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ কাশ্মীরি পন্ডিত কর্মীর মৃত্যু
Image

Attack : মধ্য কাশ্মীরে তেহসিলদার অফিসে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ কাশ্মীরি পন্ডিত কর্মীর মৃত্যু

শ্রীনগর, ১২ মে (হি.স.): কাশ্মীরে সন্ত্রাসী হামলা বেড়েই চলেছে। এবার জম্মু-কাশ্মীরের বদগাম জেলার চাদুরা এলাকায় তেহসিলদার অফিসে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পণ্ডিত কর্মী। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মধ্য কাশ্মীরের চাদুরা এলাকায় তেহসিলদার অফিসে হামলা চালায় দুই জঙ্গি।

জঙ্গিরা রাহুল নামে ওই কর্মীকে গুলি করে এলাকা থেকে পালিয়ে যায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই কর্মীকে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ জানিয়েছে, দুই সন্ত্রাসী এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত এবং এই অপরাধ করার জন্য পিস্তল ব্যবহার করেছে।”

Releated Posts

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top