News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে ধস, বন্ধ সড়ক, খসে পড়েছে হাফলং-জাটিঙ্গা সড়কের এক অংশ
Image

ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে ধস, বন্ধ সড়ক, খসে পড়েছে হাফলং-জাটিঙ্গা সড়কের এক অংশ

হাফলং (অসম), ১২ মে (হি.স.) : প্রবল বর্ষণের দরুন জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দু-দিন ধরে লাগাতার প্রচণ্ড বৃষ্টির জেরে আজ বৃহস্পতিবার ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে ধস নেমে সড়ক বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টির দরুন মহাসড়কের বড় হাফলঙের কাছে হাফলং-জাটিঙ্গা সড়কের একটি অংশ সম্পূর্ণ ধসে যায়।

কিছু দিন আগে বৃষ্টির দরুন এভাবে বড় হাফলঙে এই সংযোগী পথের কিছু অংশ ধসে পড়েছিল। ঠিক একই জায়গায় পুনরায় সড়কের অন্য অংশ আজ ধসে পড়ে। এদিকে দিহাঙ্গি, দিয়ুংমুখ, উমরাংসো সড়ক সহ হাফলং শহরের বিভিন্ন এলাকার রাস্তায় ধস নেমে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। তাছাড়া বহু স্থানে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোত ও পাহাড়ি নদী জলে ফুলেফেঁপে ওঠায় অনেক স্থানে সড়কপথ নদীর আকার ধারণ করেছে।
তবে হাফলং শহর সংলগ্ন যে পূর্ত সড়কগুলিতে ধস নেমেছিল সে-সব পথে ধস সরিয়ে রাস্তা যাতায়াতের উপযোগী করে তুলতে পূর্ত বিভাগ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তাছাড়া পাহাড়ি নদীগুলিতে জল বেড়ে যাওয়ায় অনেক নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top