News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP : জয়পুরের রাজা জয় সিংয়ের জমিতে তৈরি তাজমহল, দাবি বিজেপি সাংসদের
Image

BJP : জয়পুরের রাজা জয় সিংয়ের জমিতে তৈরি তাজমহল, দাবি বিজেপি সাংসদের

নয়াদিল্লি, ১১ মে (হি.স.) : জয়পুরের রাজা জয় সিংয়ের জমিতে তৈরি হয়েছিল তাজমহল সৌধ। এমনটাই দাবি করেছেন রাজস্থানের রাজসামন্দের বিজেপি সাংসদ দিয়া কুমারী।

গত শুক্রবার তাজমহলের ভিতরে ২০টি কক্ষ খোলার দাবিতে এলাহাবাদ হাই কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। অযোধ্যা জেলার বিজেপির মিডিয়া ইনচার্জ রজনীশ সিং এই মামলাটি করেছেন। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গেই বিজেপি সাংসদ দিয়া কুমারী দাবি করেছেন, জয়পুরের রাজা জয় সিংয়ের জমিতে তৈরি হয়েছিল তাজমহল। সেই জমি মুঘল সম্রাট শাহজাহান দখল করে নিয়েছিলেন।


জয়পুর রাজপরিবারের সদস্য দিয়া এদিন বলেন, “আমাদের কাছে নথি রয়েছে যে জমিটি জয়পুর রাজ পরিবারের। এই জমিটি শাহজাহান অধিগ্রহণ করেছিলেন।” তিনি আরও বলেন, “আমি বলছি আমাদের কাছে জমির নথি রয়েছে। তবে তখন পরিস্থিতি কী ছিল তা আমি জানি না। তবে আদালত যদি আমাদের কোনও কিছু বা কোনও নথি দিতে বলে তবে আমরা প্রাসাদের রেকর্ড রুম থেকে সরবরাহ করতে পারব। যেহেতু সেই সময় কোনও বিচার বিভাগ ছিল না, সে সময় কোনও আপিল করা যেত না। রেকর্ডগুলি পরীক্ষা করার পরেই জিনিসগুলি স্পষ্ট হবে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top