News Flash

  • Home
  • দিনের খবর
  • Minister Anand Singh : লাউডস্পিকার বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্ণাটক মন্ত্রীর
Image

Minister Anand Singh : লাউডস্পিকার বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্ণাটক মন্ত্রীর

বেঙ্গালুরু, ১১ মে (হি.স.) : লাউডস্পিকার ব্যবহার করার সময় ডেসিবেল মান লঙ্ঘন করা সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন কর্ণাটকের পর্যটন, পরিবেশ মন্ত্রী আনন্দ সিং। লাউডস্পিকার নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বুধবার তিনি বলেন, “বিশেষ দল লঙ্ঘন পরীক্ষা করার জন্য যেখানে লাউডস্পিকার আছে সেখানে আচমকা পরিদর্শন করবে। লাউডস্পিকার ব্যবহার করার সময় যারা ডেসিবেল মান লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” রাজ্য সরকার এটি বাস্তবায়ন সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ইতিমধ্যেই মসজিদ, মন্দির, অনুষ্ঠান, গীর্জা এবং এই জাতীয় কর্মসূচিগুলিতে ব্যবহৃত লাউডস্পিকারগুলির ডেসিবেল পরীক্ষা করার জন্য ১৯০ টি মেশিন কিনেছে।

তিনি আরও বলেন, “নিয়ম বাস্তবায়নে কোনো আপস করা হবে না। যদি কোনো সংস্থা সমস্ত নির্দেশ না মানে, তাহলে মাইকগুলি সরানো হবে এবং এই ধরনের প্রতিষ্ঠান এবং লোকেদের বিরুদ্ধে মামলা করা হবে।” প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য সরকার রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top