News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : পাচারকালে নয়টি গবাদী পশু উদ্ধার, গাড়ি ও চালক আটক
Image

Arrested : পাচারকালে নয়টি গবাদী পশু উদ্ধার, গাড়ি ও চালক আটক

পানিসাগর, ৯ মে : নয়টি গবাদী পশু সহ একটি বোলেরো গাড়ি ও গাড়ির চালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পানিসাগর থানার পুলিশ।

গরু পাচার নিয়ে দীর্ঘ দিন ধরেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠছে। গরু পাচারের চক্রগুলিও  রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে। পাচার থামাতে পুলিশ অনেকদিন ধরেই সক্রিয় রয়েছে। 

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে পানিসাগর থানার সামনে রুটিন তল্লাশিতে থানার এএসআই হিরেন দেববর্মা টিআর০৫১৭৮৩ নম্বরের একটি বলেরো পিকআপ গাড়িকে আটক করেন। ওই গাড়িতে নয়টি গবাদী পশু ছিল। গাড়িটিকে থানায় নিয়ে গেলে গরুর কাগজপত্র ঠিক থাকলেও, এগুলোর পরিবহনের জন্য কোন প্রকৃত কাগজপত্র ছিল না। তাই চালক সঞ্জয় নাথকে আটক করা হয়েছে। তার বাড়ি পানিসাগর থানাধীন রামনগরের তিন নম্বর ওয়ার্ডে।সঞ্জয় জানান, গবাদী পশুগুলি কদমতলা থেকে ফটিকরায়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলি ফটিকরায়ে আসাদ মিয়ার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির মালিক গোপাল নাথ। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই ধরনের আরো কয়েকটি গাড়ি গরু পাচারের সাথে যুক্ত রয়েছে এবং এগুলি কদমতলা থেকে ফটিকরায়ে আসাদ মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top