News Flash

  • Home
  • দেশ
  • Attack : মালবাজারে ফের বুনো হাতির হামলা, দোকানঘর ভেঙে চুরমার
Image

Attack : মালবাজারে ফের বুনো হাতির হামলা, দোকানঘর ভেঙে চুরমার

জলপাইগুড়ি, ৮ মে (হি. স.) : শনিবারের পর ফের রবিবার। জলপাইগুড়ির মালবাজারে সুখানি বস্তিতে পরপর দুদিন হামলা চালিয়ে একটি দোকানঘর ভেঙে চুরমার করে দিল বুনো হাতি। ঘণ্টাখানেক অবাধে ভাঙচুর চালিয়ে দোকানে রাখা চাল, আনাজপাতি খেপে পালিয়ে গেল দাঁতাল।

পরপর দুদিন একই দোকানে হামলা চালানোয় এলাকার মানুষ আতঙ্কিত। শনিবার রাতে এসেও কুমারী প্রধানের ওই দোকানে ভাঙচুর চালায় দাঁতাল। চাল-ডাল খেয়ে পালিয়ে যায়। রবিবার ভোররাতে ফের জলঢাকা জঙ্গল থেকে এসে তিনটে থেকে ভোর ৪টে পর্যন্ত দোকানে ভাঙচুর চালায় ওই হাতিটি। গতবছর এক প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় হাতির হামলার মুখে পড়েন কুমারী প্রধান। তাঁর হাতে জোরাল আঘাত লাগে। এবার হাতির টার্গেট তার দোকান। এর পাশাপাশি এলাকার কৃষিজমিও নষ্ট করছে হাতির পাল। এমনটাই দাবি এলাকাবাসীর।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top