News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : নিউটাউনে দু’টি বাইকের মুখোমুখি ধাক্কা, হত ১
Image

Accident : নিউটাউনে দু’টি বাইকের মুখোমুখি ধাক্কা, হত ১

কলকাতা, ৮ মে (হি.স.) : শনিবার গভীর রাতে নিউটাউনের বলাকা আবাসনের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। জখম আরও ৩। প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে নারকেল বাগান মোড় থেকে বলাকা আবাসনের দিকে একটি বাইক যাচ্ছিল। অন্য বাইকটি বলাকা আবাসনের দিক থেকে নারকেল বাগানের দিকে আসছিল। নিউটাউনের বলাকা আবাসনের কাছে বাইক দু’টির মুখোমুখি ধাক্কা লাগে। সেই সময় দু’টি বাইকে মোট চারজন ছিলেন। প্রত্যেকটি রাস্তাতেই ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, বাইক আরোহীদের মধ্যে একজন মহিলাও ছিলেন। দু’জন বাইক আরোহী জলপাইগুড়ি, একজন ভাটপাড়া এবং ওই মহিলা খড়গপুরের বাসিন্দা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top