News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh: প্রতিষ্ঠা দিবসে বিআরও-র ভূয়সী প্রশংসা রাজনাথের, বললেন মানবতার যাত্রায় সড়ক গুরুত্বপূর্ণ
Image

Rajnath Singh: প্রতিষ্ঠা দিবসে বিআরও-র ভূয়সী প্রশংসা রাজনাথের, বললেন মানবতার যাত্রায় সড়ক গুরুত্বপূর্ণ

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): প্রতিষ্ঠা দিবসে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার দিল্লিতে বিআরও-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “মানবতার যাত্রায় সড়ক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাকে বলা হয়েছে, বিআরও এ পর্যন্ত ৬০ হাজার কিলোমিটার রাস্তা, ৮৫০টি সেতু, ১৯টি এয়ারস্ট্রিপ এবং ৪টি টানেল নির্মাণ করেছে। অটল সুড়ঙ্গ তৈরির মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে নিজস্ব প্রকৌশল দক্ষতা দেখিয়েছে বিআরও।”

নর্দার্ন সেক্টরে চিনের আগ্রাসন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, “আমরা নর্দার্ন সেক্টরে চিনের উপস্থিতি সম্পর্কে সচেতন। নিপুণ নির্মাণ কৌশলের কারণে তারা দ্রুত পাহাড়ি এলাকায় পৌঁছানোর চেষ্টা করে। বিআরওকে অবশ্যই সমান্তরালভাবে কাজ করতে হবে এবং নিজস্ব সক্ষমতা বাড়াতে প্রযুক্তি ব্যবহার করতে হবে। সরকার এই দিকে বিআরও-কে সহায়তা দিচ্ছে।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top