News Flash

  • Home
  • দেশ
  • Arvind Kejriwal : ‘আপকে একটা সুযোগ দিন’, গুজরাটে পরিবর্তনের ডাক কেজরিওয়ালের
Image

Arvind Kejriwal : ‘আপকে একটা সুযোগ দিন’, গুজরাটে পরিবর্তনের ডাক কেজরিওয়ালের

গান্ধীনগর, ১ মে (হি.স.) : সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। তাই এখন থেকে প্রচারের ময়দানে গা ঘামাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। রবিবার রাজ্যের ভারুচের আদিবাসী সংকল্প মহাসম্মেলনে যোগ দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল গুজরাটে পরিবর্তনের ডাক দিলেন। দিল্লি ও সদ্য পঞ্জাব সরকারের কয়েকমাসের সাফল্যের খতিয়ান তুলে ধরে গুজরাটের মানুষের কাছে আপকে একটা সুযোগ দেওয়ার আবেদন জানান তিনি। তিনি বলেন, ‘আসুন বিজেপির ঔদ্ধত্য ভেঙে গুঁড়িয়ে দিই। আমাকে একটা সুযোগ দিন। আমি যদি স্কুলগুলির অবস্থা ফেরাতে না পারি তাহলে লাথি মেরে তাড়িয়ে দেবেন।’

কেজরিওয়ালের দাবি, গুজরাটের স্কুলগুলির অবস্থা খুব খারাপ। তিনি বলেন, ‘গুজরাটের ৬ হাজার সরকারি স্কুল বন্ধ। বহু স্কুলের অবস্থা শোচনীয়। লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যত নষ্ট হতে চলেছে। কিন্তু আমরা বদল আনতে পারি। যেভাবে দিল্লির স্কুলগুলিতে পরিবর্তন আনা হয়েছে।’

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top