News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19 : দৈনিক সংক্রমণ নিরন্তর কমছে, দক্ষিণ কোরিয়ায় একদিনে মৃত্যু ৮১ জনের
Image

Covid19 : দৈনিক সংক্রমণ নিরন্তর কমছে, দক্ষিণ কোরিয়ায় একদিনে মৃত্যু ৮১ জনের

সিওল, ১ মে (হি.স.): দৈনিক কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু নিরন্তর কমছে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় করোনা-আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, নেমে এসেছে ৩৮-হাজারের নীচে। আগের দিনই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৩,২৬২ জন। মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে দক্ষিণ কোরিয়ায়, একদিনে মৃত্যু হয়েছে ৮১ জনের।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭৭১ জন। শনিবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ৮১ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৩৭ হাজার ৭৭১ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,২৭৫,৬৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২২,৮৭৫ জনের। নতুন করে আক্রান্তদের মধ্যে ৪৯৩ জনের অবস্থা গুরুতর।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top