News Flash

  • Home
  • দিনের খবর
  • মাত্রাতিরিক্ত গরম দিল্লিতে, রোদের তেজে অস্বস্তিতে রাজস্থান-মহারাষ্ট্র
Image

মাত্রাতিরিক্ত গরম দিল্লিতে, রোদের তেজে অস্বস্তিতে রাজস্থান-মহারাষ্ট্র

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): তীব্র দাবদাহে পুড়ছে মধ্য ভারত। দিল্লি তো বটেই জ্বালাপোড়া গরম রাজস্থানেও। একে বৃষ্টির দেখা নেই তার উপর মধ্যভারতে এই তাপপ্রবাহে দিন দিন অস্বস্তি বাড়ছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লিতে আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা হয়তো ৪৪ ডিগ্রির গণ্ডি অতিক্রম করতে পারে। রাজধানী দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

রাজস্থানেও গরম বাড়ছে। হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ গরমের দাপটে হাঁসফাঁস করছে। শুধুমাত্র এই সমস্ত রাজ্যগুলিই নয়, ছত্তিশগড়, ওডিশা, গুজরাটও গরমে কাহিল হয়ে পড়েছে। কবে রেহাই মিলতে পারে এমন পরিস্থিতি থেকে সে বিষয়ে এখনই কিছু জানায়নি ভারতীয় আবহাওয়া দফতর। এপ্রিল মাসের শেষ কয়েকটা দিন হয়তো এভাবেই গরমের মধ্যে কাটবে। গরম বাড়ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরেও। আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে জম্মু-কাশ্মীরের বাতাস। শ্রীনগরে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, গরমে নাজেহাল অবস্থা জম্মুতেও। সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top