News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire: চেন্নাইয়ের সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, সুরক্ষিত সমস্ত রোগী
Image

Fire: চেন্নাইয়ের সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, সুরক্ষিত সমস্ত রোগী

চেন্নাই, ২৭ এপ্রিল (হি.স.): আগুন লাগল চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে। বুধবার রাজীব গান্ধী সরকারি হাসপাতালের একটি পুরানো বিল্ডিংয়ে আগুন লাগে। হাসপাতালের নতুন তিনটি ব্লক আগুন থেকে সুরক্ষিত ছিল। আগুন লাগা মাত্রই দমকলে খবর দেওয়া হয়, এরইমধ্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় রোগীদের। মাত্রাতিরিক্ত ধোঁয়ার কারণে আতঙ্ক বেশি ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত।

দমকল সূত্রের খবর, বুধবার রাজীব গান্ধী সরকারি হাসপাতালের একটি পুরানো বিল্ডিংয়ে আগুন লাগে। আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে ৩৩ জন রোগীকে। মুখ্য সচিব (স্বাস্থ্য) ডাঃ জে রাধাকৃষ্ণন জানিয়েছেন, সমস্ত রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একটি পুরানো বিল্ডিংয়ে আগুন লাগে, নতুন তিনটি ব্লক আগুন থেকে সুরক্ষিত। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top